টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ! ভাঙল দুধিয়ার সেতু, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক - 24 Ghanta Bangla News
Home

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ! ভাঙল দুধিয়ার সেতু, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক

Spread the love

শিলিগুড়ি: মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টি৷ তাতেই বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল! প্রবল বর্ষণ এবং পাহাড়ি নদীর জলোচ্ছ্বাসের জেরে ধুয়ে গেল বালাসনের ওপর দুধিয়ার বিকল্প…

শিলিগুড়ি: মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টি৷ তাতেই বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল! প্রবল বর্ষণ এবং পাহাড়ি নদীর জলোচ্ছ্বাসের জেরে ধুয়ে গেল বালাসনের ওপর দুধিয়ার বিকল্প সেতু। সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে শিলিগুড়ি-মিরিক যান চলাচল। চরম দুর্ভোগের মুখে পড়েছেন ওই রুটের নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকরা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ পাহাড় এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়, যা চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এই মাত্র আড়াই ঘণ্টাতেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন এলাকায়৷ শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে ২৪৬ মিলিমিটার, কার্শিয়াং-এ ১১৩ মিলিমিটার এবং মিরিক-এ ৬৩ মিলিমিটার৷

বিপুল পরিমাণ এই বৃষ্টির জল প্রবল বেগে পাহাড় থেকে নেমে আসার কারণে বালাসন নদীতে ব্যাপক জলোচ্ছ্বাস তৈরি হয়। জলের তোড়েই ভেঙে যায় বালাসনের ওপর নবনির্মিত দুধিয়ার হিমপাইপের (Hume Pipe) ডাইভারশন বা বিকল্প সেতুটি। শুধু বালাসন নয়, ফুলেফেঁপে উঠেছে শিলিগুড়ির মহানন্দা-সহ অন্যান্য ছোট-বড় নদীগুলিও। মহানন্দায় জল বর্তমানে বিপদসীমার সামান্য নীচ দিয়ে বইছে।

যোগাযোগ ব্যবস্থায় বড় ধাক্কা

দুধিয়ার এই সেতুটি ভেঙে যাওয়ার ফলে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাটি আপাতত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। মিরিক ও আশেপাশের এলাকার বাসিন্দাদের এখন শিলিগুড়ি যাতায়াতের জন্য বাধ্য হয়ে ঘুরপথে ‘ঘুম’ হয়ে যাতায়াত করতে হচ্ছে।

কেন বারবার ভাঙছে এই সেতু?

গত বছরের অক্টোবরে প্রবল বৃষ্টি ও ধসের কারণে উত্তরবঙ্গে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। প্রাণহানির পাশাপাশি বহু সম্পত্তির ক্ষতি হয়। সেসময়ই বালাসনের স্রোতে দুধিয়ার প্রধান সেতুর তিন নম্বর পিলারটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি বালাসনের ওপর হিমপাইপ দিয়ে এই বিকল্প সেতুটি নির্মাণ করা হয়।

তবে, ভারী বৃষ্টিতে নদীতে জলস্তর বাড়লেই সেতুটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। প্রশাসন সূত্রে খবর, সরকারি উদ্যোগে সেখানে একটি নতুন ও স্থায়ী সেতু তৈরির কাজ শুরু হলেও, আগামী বছরের আগে তা সম্পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

মেরামতির কাজ কবে শুরু?

প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, বর্তমানে বালাসনের স্রোত অত্যন্ত তীব্র। নদীর স্রোত ও জলের বেগ কিছুটা নিয়ন্ত্রণে এলেই ফের দুধিয়ার ডাইভারশন মেরামতির কাজে হাত দেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *