TMC’s Brigade Live: তৃণমূলের জনগর্জন সভা যেন হাইটেক সভা, LED-তে মুখ ঢেকেছে ময়দান – Bengali News | Watch every minute live updates of Trinamool Congress brigade’s rally of jonogorjon savha
কলকাতা: ১০ দিনে চারবার বাংলায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের মুখে জনসভা হয়েছে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতে। কিন্তু, এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নামতে দেখা যায়নি। এবার তাই শুরু হতে চলেছে ব্রিগেডের জনজগর্জন সভার হাত ধরে। বিগত কয়েকদিন ধরেই জোরকদমে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ঘাসফুল শিবিরের অন্দরে। এই প্রথম তৈরি হয়েছে র্যাম্প। থাকছেন তৃণমূলের প্রায় ৬০০ জন নেতা-নেত্রী। এখন সেখান থেকে মমতা-অভিষেক কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।