ঘড়ি ধরে পড়েননি, তাতেই রাজ্য জয়েন্টে তৃতীয় রানিগঞ্জের উমঙ্গ
রানিগঞ্জের বাসিন্দা হলেও দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলে পড়তেন উমঙ্গ। এ ছাড়াও দুর্গাপুরে একটি বেসরকারি কোচিং সেন্টারে দু’বছর কোচিং নিয়েছেন জয়েন্টের জন্য। উমঙ্গের কথায়, ‘খুবই ভালো লাগছে। মনে হচ্ছে দু’বছর যে পরিশ্রম করেছি, তার ফল পেলাম। বাবা, মা খুশি, সেটা দেখে আমার আরও ভালো লাগছে। বাবা, মাকে গর্বিত করতে পেরেছি, এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে। তবে সত্যি আমি এত ভালো রেজ়াল্ট আশা করিনি। এই রেজ়াল্টের পিছনে বাবা, মা, আমার শিক্ষক-শিক্ষিকাদের অবদান সব থেকে বেশি।’