জি-৭ মঞ্চে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির! চরম অস্বস্তিতে ইতালির প্রধানমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

জি-৭ মঞ্চে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির! চরম অস্বস্তিতে ইতালির প্রধানমন্ত্রী

Spread the love

কলকাতা: জি-৭ (G-7) সম্মেলনে বিশ্বনেতাদের ভিড়ে আচমকাই এক চরম অস্বস্তিকর পরিস্থিতি! সৌজন্য বিনিময়ের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভিডিও…

zelensky tries to kiss giorgia meloni

কলকাতা: জি-৭ (G-7) সম্মেলনে বিশ্বনেতাদের ভিড়ে আচমকাই এক চরম অস্বস্তিকর পরিস্থিতি! সৌজন্য বিনিময়ের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। অন্যদিকে, এই একই আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মেলোনির ‘মেলোডি’ (Melodi) রসায়ন ফের একবার নজর কেড়েছে বিশ্ববাসীর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে কথা বলছিলেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। ঠিক সেই সময়েই সেখান দিয়ে যাচ্ছিলেন জর্জিয়া মেলোনি। পরস্পরকে দেখে তাঁরা সৌজন্য বিনিময় করতে এগিয়ে যান। কিন্তু পাশ্চাত্য রীতি মেনে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানানোর বদলে পরিস্থিতি কিছুটা ভিন্ন দিকে বাঁক নেয়। দেখা যায়, মেলোনির ঠোঁটের দিকে চুম্বন করার ভঙ্গিতে এগিয়ে যাচ্ছেন জেলেনস্কি! তবে ইতালির প্রধানমন্ত্রী অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই অস্বস্তিকর পরিস্থিতি সামাল দেন এবং কেবল গালে গাল ছুঁইয়েই সেখান থেকে দ্রুত সরে পড়েন।

নেটদুনিয়ায় কটাক্ষের ঝড়

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মিমের বন্যা বয়ে যায়। নেটিজেনদের একাংশ ইউক্রেনের প্রেসিডেন্টকে চরম কটাক্ষ করেছেন। এক নেটিজেনের তির্যক মন্তব্য, “নিজের দেশে যখন যুদ্ধের আগুন জ্বলছে, তখন জি-৭-এর মতো আন্তর্জাতিক মঞ্চে এসে রোম্যান্সে ব্যস্ত জেলেনস্কি! বিশ্বের সামনে সম্মান খোয়ালেন তিনি।” অপর একজনের রসিকতা, “রোম্যান্টিক মুডে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট, কিন্তু মেলোনি নিষ্ঠুরভাবে তাঁকে প্রত্যাখ্যান করলেন!”

ফের চর্চায় ‘মেলোডি’ রসায়ন

এই অস্বস্তির মাঝেই জি-৭ সম্মেলন ফের একবার সাক্ষী থাকল বহু চর্চিত ‘মেলোডি’ মুহূর্তের। ফটো সেশনের জন্য বিশ্বনেতারা যখন একত্রিত হচ্ছিলেন, তখন ভিড় এড়িয়ে আলাদা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিমুখে করমর্দন করতে এগিয়ে আসেন মেলোনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মোদী তাঁকে বলেন, “আপনার সঙ্গে ফের দেখা হওয়ায় খুব আনন্দিত।” প্রত্যুত্তরে স্বভাবসিদ্ধ হাসিতে ফেটে পড়ে ইতালীয় প্রধানমন্ত্রী মজা করে বলেন, “হ্যাঁ, আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি!”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *