‘…আমি মুক্ত নই’, হঠাৎ কী কারণে এই আকুতি করে বলসেন পরমব্রতর স্ত্রী পিয়া? – Bengali News | This is what parambrata chattopadhyayrs wife piya chakraborty wrote in facebook in a latest post
পরমব্রত চট্টোপাধ্য়ায় এবং পিয়া চক্রবর্তী।
“আমি মুক্ত নই, যদি কোনও মহিলা শৃঙ্খলাবদ্ধ হন, যদি তাঁর শৃঙ্খল আমার থেকে আলাদা হয়, তাও”। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা লিখেছেন পিয়া চক্রবর্তী। গায়িকা হওয়ার পাশাপাশি পিয়া সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেওয়ায় বিশ্বাসী পিয়া। তাঁর আরও এক পরিচয় তিনি অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী। নারী দিবস উপলক্ষে এই গুরুত্বপূর্ণ পোস্ট পিয়া করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়।
পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার বিয়ে হয়েছে গত বছর ২৭ নভেম্বর। সেই বিয়ের খবর জানাজানি হওয়ার পর থেকে পিয়াকে নানা কটূ কথা শুনতে হয়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাচক্রে তিনি ছিলেন গায়ক সঙ্গীত পরিচালক অনুপম রায়ের দ্বিতীয় স্ত্রী। শোনা যায়, অনুপমের সঙ্গে সংসার ভাঙার কারণ নাকি ছিল পরমব্রতর সঙ্গে তাঁর সম্পর্ক। প্রাপ্তবয়স্ক মানুষ তাঁরা। অনুপমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পিয়া ঘরোয়া অনুষ্ঠান করে পরমব্রতকে বিয়ে করেছেন। তারপর থেকে তাঁকে নিয়ে, পরমব্রতকে নিয়ে, অনুপমকে নিয়ে নানা কাঁটাছেড়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বিষয়টিতে পুরোপুরি এগিয়ে গিয়েছেন এই তিন গুণী ব্যক্তি। তবে কখনও-সখনও ব্যক্তি আক্রমণ হওয়ার ফলে ভীষণ রেগে গিয়েছেন পিয়া। এসব কাঁটাছাড়া যখন সামাজিক মাধ্যমের পাতায় চলছে, তখন হঠাৎ গুজব রোটে তাঁর নাকি দুই সন্তান রয়েছে। সন্তানের প্রসঙ্গ তুলে মিথ্যা রটনা হওয়াকে তীব্র ধিক্কার জানিয়েছিলেন পিয়া। ফেসবুক পোস্ট করে পিয়া লিখেছিলেন, “জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনও সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে ফেক নিউজ় ফ্যাক্টরির দ্বারা মুর্গি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।”
এই খবরটিও পড়ুন
TV9 বাংলাকে বলেছিলেন, “আমি চাই এই বিষয়টা নিয়ে আপনারা লিখুন। আমি খুবই বিরক্ত হয়েছি। অনেক দিন থেকে এই মিথ্যা রটনা চলছে। যবে থেকে আমি পরমকে বিয়ে করেছি, তবে থেকেই। বিভিন্ন পোস্ট, ইউটিউবে বিভিন্ন ভিডিয়োতে দেখতে পারছি তাঁরা বলছেন আমার নাকি আগে থেকেই দুটি সন্তান আছে। এতদিন কোনও কথা বলিনি, কারণ মনে করিনি উত্তর দেওয়ার কোনও দরকার আছে বলে। কিন্তু ইদানিং, বিরক্তিকর হয়ে ওঠছে পুরো বিষয়টা। লোকজন আমাকে মেসেজ করছেন। আমার বন্ধুদেরকেও কথাগুলো শোনানো হচ্ছে। প্রথমত, তথ্য হিসেবে বিষয়টা ভুল। দ্বিতীয়ত, সন্তান খুব স্পর্শকাতর বিষয়। সেটা নিয়েও ভুল তথ্য… সহ্য করতে পারছি না। একটা কথাই বলতে চাই, অনলাইনে যা কিছু দেখছেন আপনারা, সব সত্যি না। তাই বলছি, সত্যি যাচাই না করে প্লিজ় সব কথা বিশ্বাস করবেন না।”
গত সপ্তাহেই অনুপম রায় বিয়ে করেছেন তাঁর প্রেমিকা গায়িকা প্রশ্মিতা পালকে। সেই বিয়ের ছবি পিয়ার একটি পোস্টের নীচে পোস্ট করেন এক ফেসবুক ব্যবহারকারী। তাঁকে এক হাত নিয়েছেন গায়িকা সমাজসেবী। সত্যি! এ সব দেখে সত্যি বলতে হয়, “আমি মুক্ত নই, যদি কোনও মহিলা শৃঙ্খলাবদ্ধ হয়, যদি তার শৃঙ্খল আমার থেকে অন্যরকম হয় তাও (I am not free while any woman is unfree, even when her shackles are very different from my own)।