Bongao News | অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে দর কষাকষি, অবশেষে প্রাণ হারাল গুরুতর আহত যুবক
অমানবিক ঘটনার সাক্ষী বনগাঁর জে.আর.ধর মহকুমা হাসপাতাল। অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে দর কষাকষি। যার জেরে গুরুতর আহত এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা। অ্যাম্বুলেন্স বিভাগের সামনে বিক্ষোভও দেখান মৃতের পরিজনরা।