অবশেষে শান্তিচুক্তি
অবশেষে শান্তিচুক্তি চূড়ান্ত করার কথা জানােলন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইরানের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন।’ একই সঙ্গে হরমুজ় প্রণালীও খুলে দেওয়ার ঘোষণাও করেন তিনি। তবে এখনও চুক্তিতে স্বাক্ষর করেনি কোনও পক্ষই। ১৯ জুন সুইৎজারল্যান্ডে দুই দেশের শীর্ষ কর্তারা মুখোমুখি বসবেন। সেখানেই আনুষ্ঠানিক ভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন তাঁরা।