উদ্ধার ইংল্যান্ডের চুরি যাওয়া বেশির ভাগ সরঞ্জামই
বিশ্বকাপের ম্যাচ খেলতে নামার আগেই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়ে ইংল্যান্ড (England)। ফ্লোরিডা (Florida) থেকে কানসাস সিটি-তে (Kansas City) তাদের সরঞ্জাম নিয়ে যাওয়ার পথেই বড় চুরির ঘটনা ঘটে। যার ফলে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম খোয়া যায়। তবে স্বস্তির খবর, দ্রুত তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া সামগ্রীর বেশির ভাগই উদ্ধার করেছে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে ফুটবল বুট, গোলরক্ষকের গ্লাভস, বিশ্বকাপের ম্যাচ বল, অনুশীলনের পোশাক, ইলেকট্রনিক যন্ত্র, স্বাক্ষর করা ইংল্যান্ডের জার্সি-সহ একাধিক সামগ্রী। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। যদিও এই ঘটনার কোনও প্রভাব ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে পড়েনি বলে জানিয়েছে প্রশাসন।