দুঃস্বপ্ন কাটিয়ে প্রথমবার কাপ জয়ে মরিয়া ডাচরা - 24 Ghanta Bangla News
Home

দুঃস্বপ্ন কাটিয়ে প্রথমবার কাপ জয়ে মরিয়া ডাচরা

Spread the love

আমেরিকায় এ বার বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে নামার আগে ফান ডাইক বলেছেন, ‘দোহায় যে য‍ন্ত্রণা পেয়েছিলাম। এ বার তা ভুলতে চাই।’ যোগ করেছেন, ‘আমাদের টিমের বেশিরভাগ ফুটবলারই বিশ্বের সর্বোচ্চ লিগে খেলে। তাই চাপ নেওয়ার অভ্যাস আমাদের আছে। তাই এ বার কাপ জেতার স্বপ্ন নিয়েই আমরা খেলতে এসেছি।’ নেদারল্যান্ডস বিশ্বকাপের মূলপর্বে খেলেছে ১২ বার। যা বিশ্বের অনেক দেশই পারে না। তার মধ্যে আবার তিন বার তারা বিশ্বকাপ ফাইনালে খেলেছে। কিন্তু এখনও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এ বার রোনাল্ড কোম্যানের টিম সেই অধরা ট্রফি ছুঁতে মরিয়া। এ বার গ্রুপে সুইডেন, তিউনিশিয়া থাকলেও ডাচ কোচ কোম্যান মনে করছেন, গ্রুপ লিগে জাপানই তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তাঁর কথায়, ‘বিশ্বকাপে জাপান গত কয়েক দশক ধরেই বড় শক্তি। তাই প্রথম ম্যাচটাই আমাদের কাছে বেশ কঠিন। তবে আমি আমার ছেলেদের উপর বিশ্বাস রাখছি।’ জাপানের বিরুদ্ধে এই ম্যাচটা ডালাস স্টেডিয়ামে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *