সুইৎজ়ারল্যান্ডকে আটকে দিয়ে বিশ্বকাপে খাতা খুলল কাতার - 24 Ghanta Bangla News
Home

সুইৎজ়ারল্যান্ডকে আটকে দিয়ে বিশ্বকাপে খাতা খুলল কাতার

Spread the love

বিশ্বকাপে কাতারের ঐতিহাসিক প্রথম পয়েন্ট

২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে বিশ্বকাপে অভিষেক হয়েছিল কাতারের। কিন্তু সেবার তিনটি ম্যাচই হেরে বিদায় নেয় তারা। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল করে সাত গোল হজম করেছিল দলটি, যা বিশ্বকাপের ইতিহাসে ছিল লজ্জা। অতীতে কোনও আয়োজক দেশ এত খারাপ পারফর্ম করেনি।

সেই হতাশা কাটিয়ে এবার দ্বিতীয় বিশ্বকাপেই প্রথম পয়েন্টের দেখা পেল কাতার। আর সেটিও এল সুইৎজ়ারল্যান্ডের মতো অভিজ্ঞ ও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুরু থেকেই সুইসদের দাপট

ম্যাচের শুরুতেই দুই দলই গোলের সুযোগ তৈরি করেছিল। তৃতীয় মিনিটে সুইস রক্ষণভাগের ভুলে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কাতারের এডমিলসন। কিন্তু গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইৎজ়ারল্যান্ড। ১৩ মিনিটে পেনাল্টি পায় সুইৎজ়ারল্যান্ড। ১৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবোলো। এটি ছিল ২০২৬ বিশ্বকাপের প্রথম পেনাল্টি গোল। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সুইৎজ়ারল্যান্ড। কিন্তু একের পর এক গোল মিসের জন্য আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *