যুদ্ধবিরতি চুক্তির ভাষা নিয়েও এক মত ইরান এবং আমেরিকা, দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর
রবিবারই শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে চলেছে ইরান এবং আমেরিকা বলে দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ। উভয় পক্ষ ইলেকট্রনিক পদ্ধতিতে একটি চুক্তিতে স্বাক্ষর করবে বলে ঠিক হয়েছে। এর পরে আগামী সপ্তাহে আলোচনায় বসবে দুই দেশ। শুধু যুদ্ধবিরতি চুক্তিতে সই করতেই নয়, তার ভাষা কেমন হবে তা নিয়ে এক মত হয়েছে ইরান এবং আমেরিকা বলেও দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।