Bangladesh: কী চাইছেন ইউনূস! ভারতের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের বিদেশ মন্ত্রকের – Bengali News | Bangladesh foreign ministry summoned Indian high commissioner Pranay Verma on Tuesday
বাংলাদেশ: অশান্তির আবহে ভারতের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের বিদেশ মন্ত্রকের। আজ, মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম এদিন সকাল ১০টায় তাঁকে তলব করেন। সোমবারই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূস কীভাবে হাতের পুতুল হয়ে গিয়েছে, সেই বার্তাই দেন তিনি। এরপরই তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে।
সূত্রের খবর, ভারতে দীপু দাস হত্যার প্রতিবাদে বিক্ষোভ যেভাবে বাড়ছে, তাতেই বিচলিত বাংলাদেশ। জায়গায় জায়গায় হাইকমিশনের দফতর বা ভিসা কেন্দ্রের সামনে চলছে বিক্ষোভ। দীপু দাস হত্যার বিচার চেয়ে ইতিমধ্যেই বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রকও। সেই আবহে বাংলাদেশের দাবি, নিরাপত্তা বাড়ানো হোক। দিল্লি বা কলকাতায় যে সব বাংলাদেশি মিশন চলছে, সেগুলির ক্ষেত্রেও নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে।
সবিস্তারে আসছে…