শেষ মুহূর্তে এজেন্সির মেয়াদ বৃদ্ধি আর নয়, সময়ে টেন্ডারের নির্দেশ - 24 Ghanta Bangla News
Home

শেষ মুহূর্তে এজেন্সির মেয়াদ বৃদ্ধি আর নয়, সময়ে টেন্ডারের নির্দেশ

Spread the love

এই সময়: রাজ্যের বিভিন্ন সরকারি অফিস, হাসপাতাল এবং সংশোধনাগারে নিরাপত্তা, সাফাই, হাউসকিপিং এবং ডায়েট সরবরাহের মতো জরুরি পরিষেবার জন্য সংস্থা নির্বাচন এবং একই সংস্থার মেয়াদ বারবার বাড়ানোই দস্তুর হয়ে গিয়েছিল। এ বার তাতে রাশ টানতে মরিয়া নবান্ন। অর্থ দপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলির মেয়াদ বাড়ানো আর যাবে না। স্বচ্ছতা ফেরাতে এবং প্রশাসনিক প্রক্রিয়ায় গতি আনতে নতুন ‘প্রসিডিউরাল গাইডলাইন’ বা কার্যপদ্ধতি মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কোনও সংস্থার মেয়াদ ফুরোনোর তিন মাস আগে নতুন দরপত্র দিতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *