Sensex Today: ১,৬৯৫ পয়েন্ট লাফ, লগ্নিকারীদের সম্পদ বাড়ল ৯.৭১ লক্ষ কোটি টাকা
বাজারের এই উত্থানের পিছনে একাধিক কারণ কাজ করেছে। আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশা বাড়ায় পশ্চিম এশিয়ার উত্তেজনা কিছুটা কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯০ ডলারের নীচে নেমে এসেছে। ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশের জন্য এটি ইতিবাচক বার্তা। একই সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন বাজারেও শক্তিশালী র্যালি দেখা গিয়েছে। ডলারের তুলনায় টাকার দামও কিছুটা শক্তিশালী হয়েছে, যা লগ্নিকারীদের আস্থা বাড়িয়েছে।