R G Kar : স্ট্রেচার চেয়েও মেলেনি, বেঘোরে প্রাণ গেল রোগীর, ফের বিতর্কে আর জি কর - 24 Ghanta Bangla News
Home

R G Kar : স্ট্রেচার চেয়েও মেলেনি, বেঘোরে প্রাণ গেল রোগীর, ফের বিতর্কে আর জি কর

Spread the love

R G Kar : স্ট্রেচার চেয়েও মেলেনি, বেঘোরে প্রাণ গেল রোগীর, ফের বিতর্কে আর জি কর

কলকাতা : ফের বিতর্কে আর জি কর হাসপাতাল। সম্প্রতি, লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রে আর জি কর হাসপাতাল। এবার স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যুর অভিযোগ। মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত। পরিবারের অভিযোগ, স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের চরম অব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকজন।

পরিবার সূত্রে খবর, রবিবার বুকে ব্যথা নিয়ে আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বিশ্বজিৎ সামন্তকে। ট্রমা কেয়ারের পাশে শৌচালয় যেতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অভিযোগ, সেইসময় স্ট্রেচার পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে বৃদ্ধকে হাঁটিয়ে নিয়ে যেতে হয়। তখনই অচৈতন্য হয়ে পড়েন বিশ্বজিৎবাবু। এমার্জেন্সিতে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযো

পরিবারের অভিযোগ, বুকে ব্যথা হচ্ছিল বিশ্বজিতবাবুর। তাঁরা স্ট্রেচার চেয়েছিলেন। কিন্তু, স্ট্রেচার না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়। হাসপাতালের এই অব্যবস্থার কারণেই বিশ্বজিৎ বাবুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *