Sujit Bose Wife Assets: বছরে মাত্র ৩৩ হাজার আয়ে কোটি টাকার বাড়ি! সুজিতের স্ত্রীর সম্পত্তির বহর জানেন কত? | Election affidavit reveals the income movable and immovable assets of former minister sujit boses wife swarnali bose - 24 Ghanta Bangla News
Home

Sujit Bose Wife Assets: বছরে মাত্র ৩৩ হাজার আয়ে কোটি টাকার বাড়ি! সুজিতের স্ত্রীর সম্পত্তির বহর জানেন কত? | Election affidavit reveals the income movable and immovable assets of former minister sujit boses wife swarnali bose

Spread the love

সুজিত বসুর স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কত?Image Credit: TV9 Bangla

কলকাতা: তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। ভোটের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। বিধাননগর আসনের প্রাক্তন সেই বিধায়ক সুজিত বসু নির্বাচনী হলফনামায় নিজের ও স্ত্রীর আয় জানিয়েছিলেন। সুজিতের স্ত্রী স্বর্ণালী বসুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কত? দেখে নেওয়া যাক, হলফনামায় কী জানিয়েছেন সুজিত…

সুজিতের স্ত্রীর গত পাঁচ অর্থবর্ষের আয়-

নির্বাচনী হলফনামায় সুজিত তাঁর স্ত্রী স্বর্ণালী বসুর গত ৫ অর্থবর্ষের আয়ের হিসেব দিয়েছেন। হলফনামায় জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে স্বর্ণালীর আয় ছিল ১৩ লক্ষ ৭১ হাজার ৩০০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ৫ লক্ষ ৬২ হাজার ৮৭০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে সুজিতের স্ত্রীর আয় ছিল ৩ লক্ষ ৯৫ হাজার ৯২০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে আয় ছিল ১ লক্ষ ৩ হাজার ৩৭০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে সুজিতের স্ত্রীর আয় ছিল মাত্র ৩৩ হাজার ৪৯০ টাকা।

সেখানে হলফনামা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে সুজিতের আয় ছিল ১ কোটি ১০ লক্ষ ২ হাজার ৫৪০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে প্রাক্তন বিধায়কের আয় ছিল ১ কোটি ২ লক্ষ ২৮ হাজার ৭২৬ টাকা।

স্বর্ণালী বসুর অস্থাবর সম্পত্তি কত?

হলফনামায় সুজিত জানিয়েছেন, তাঁর স্ত্রীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ড রয়েছে। একটি অ্যাকাউন্টে রয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ৮৯২ টাকা। অন্য অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৩৫৫ টাকা। শেয়ার মার্কেটেও বিনিয়োগ করেছেন স্বর্ণালী বসু। একটি সংস্থাকে ১৭ লক্ষ ধার দিয়েছেন সুজিতের স্ত্রী।

বিধাননগরের প্রাক্তন বিধায়কের স্ত্রীর নামে একটি গাড়ি রয়েছে। গাড়িটি ২০২৪ সালে ৮ লক্ষ ৭ হাজার ১৪২ টাকায় কেনা হয়েছে। স্বর্ণালীর কাছে ৬ লক্ষ ৮০ হাজার টাকার মূল্যের সোনার গয়না রয়েছে। আর হিরের গয়না রয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৬৬৭ টাকার।

সবমিলিয়ে স্বর্ণালী বসুর অস্থাবর সম্পত্তি রয়েছে ৫৩ লক্ষ ৫৯ হাজার ৮৩১ টাকার। সেখানে সুজিতের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯২ লক্ষ ৪১ হাজার ১৯৮ টাকা।

সুজিতের স্ত্রীর স্থাবর সম্পত্তি-

নির্বাচনী হলফনামায় সুজিত নিজের ও স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। সুজিত ও তাঁর স্ত্রীর নামে কোনও কৃষিজমি নেই। তাঁদের নামে অকৃষিজমিও নেই। সুজিত বসুর স্ত্রীর নামে পাঁচটি বাড়ি রয়েছে। এর মধ্যে ২টি বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন স্বর্ণালী। বাকি তিনটি বাড়ি কিনেছেন। একটি বাড়ি কিনেছেন ১৯৯৫ সালে, অন্যটি ২০১১ সালে আর একটি বাড়ি কিনেছেন ২০১৭ সালে।

স্ত্রীর নামে থাকা পাঁচটি বাড়ির বর্তমান মূল্য হলফনামায় জানিয়েছেন সুজিত। হলফনামা অনুসারে, একটি বাড়ির মূল্য ২০ লক্ষ ৫৪ হাজার ৫৩১ টাকা। দ্বিতীয় বাড়ির মূল্য ৯ লক্ষ ৫২ হাজার ২৫৭ টাকা। তৃতীয়টির মূল্য ২১ লক্ষ ৯১ হাজার ৫০০ টাকা। চতুর্থ বাড়ির বর্তমান মূল্য ১ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৫৯৫ টাকা। আর পঞ্চম বাড়ির মূল্য ২ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ৬২৪ টাকা।

সবমিলিয়ে স্বর্ণালী বসুর স্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ১৯ হাজার ৫০৭ টাকার। সেখানে সুজিতের স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৮০ লক্ষ ১৬ হাজার ৪৫৪ টাকা।

সুজিতের স্ত্রীর নামে ৫ লক্ষ ১৬ হাজার ৪৬৪ টাকার একটি গাড়ি ঋণ রয়েছে। আর গৃহঋণ রয়েছে ৯৮ লক্ষ ৮৮ হাজার ৫১৬ টাকার। সুজিতের নামেও ৯৮ লক্ষ ৮৮ হাজার ৫১৬ টাকার গৃহঋণ রয়েছে। স্বর্ণালী বসু তাঁর স্বামী সুজিতের কাছ থেকে ১ কোটি ২ লক্ষ ৫৩ হাজার ৯৩০ টাকা ধার নিয়েছেন।

সুজিত হলফনামায় জানিয়েছেন, তাঁর স্ত্রী গৃহবধূ। স্ত্রীর আয়ের উৎস ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ ও অন্যান্য। সুজিত নিজের আয়ের উৎস হিসেবে জানিয়েছেন ব্যবসা, ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ ও অন্যান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *