প্রথম বিবাহবার্ষিকী প্রায় ভুলেই গিয়েছিলেন, শেষে সোশ্যাল মিডিয়া দেখে মনে পড়ল হিনা-রকির?
পোস্টের প্রথম ছবিতে দেখা যায় একটি শুভেচ্ছা কার্ড, যেখানে লেখা ছিল, ‘শুভ বিবাহবার্ষিকী, ভালবাসা।’ অন্য একটি ছবিতে ছিল একটি বিশেষ কেক, যাতে তাঁদের নামের আদ্যক্ষর ব্যবহার করে লেখা, ‘শুভ বিবাহবার্ষিকী, হিরো!’ এ ছাড়াও অনুরাগীদের পাঠানো ফুলের তোড়া ও শুভেচ্ছাবার্তার ঝলকও উঠে এসেছে ছবিগুলিতে।