মাগ্‌গির ঢেঁড়স দু'টাকা কেজি! লোকসানে জেরবার কৃষক - 24 Ghanta Bangla News
Home

মাগ্‌গির ঢেঁড়স দু’টাকা কেজি! লোকসানে জেরবার কৃষক

Spread the love

চাষিদের অভিযোগ, কেউ স্বল্প সুদে ঋণ নিয়ে আবার কেউ অন্যের জমি লিজ় নিয়ে এ বছর ঢেঁড়স চাষ করেছিলেন। ফলনও হয়েছে অত্যন্ত ভালো। ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা ঢেঁড়সের। কিন্তু পাইকাররা মাত্র দু’টাকা কেজি দরে চাষিদের কাছ থেকে কিনতে চাইছেন এই আনাজ। এই পরিস্থিতিতে ন্যায্য দাম না পাওয়ায় বহু চাষিকে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে ঢেঁড়স চাষিদের সাহায্যের দাবি তুলেছেন অধিকাংশ কৃষক।

জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার, পুরাতন মালদা, মানিকচক, গাজোল, চাঁচল, রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর ব্লকে প্রতি বছরেই বিপুল পরিমাণে ঢেঁড়স চাষ হয়। এ বছর এক–এক বিঘা জমিতে ১২ থেকে ১৫ মণ পর্যন্ত ঢেঁড়সের ফলন হয়েছে। এর মধ্যে ইংরেজবাজার ব্লকে ঢেঁড়সের উৎপাদন সবচেয়ে বেশি। শুধু এই ব্লকেই প্রায় ৫০০ একর জমি জুড়ে ঢেঁড়স চাষ হয়ে থাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *