Skin Care Tips: সাবান নাকি বডি সোপ, ত্বকের ময়লা পরিষ্কার করতে কোনটা ভালো? | here is which cleans skin better soap or body wash - 24 Ghanta Bangla News
Home

Skin Care Tips: সাবান নাকি বডি সোপ, ত্বকের ময়লা পরিষ্কার করতে কোনটা ভালো? | here is which cleans skin better soap or body wash

Spread the love

আমাদের চেনা সাবান খুব সহজেই ত্বকের গভীর থেকে সব ময়লা আর অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়। রাস্তায় যাতায়াত বা মাঠে ঘাটে কাজ করার পর সাবান মাখলে শরীর একদম হালকা আর ঝরঝরে লাগে। তাছাড়া সাবানের দাম কম এবং এটি অনেকদিন ধরে চলে। সাবানের একটা মাইনাস পয়েন্ট হল, এটি মাখার পর ত্বক কিছুটা খসখসে বা শুষ্ক হয়ে যায়। কারণ ময়লা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে সাবান ত্বকের ভেতরের স্বাভাবিক তেলটাও টেনে বের করে নেয়।

আজকাল লিকুইড বডি ওয়াশ অনেকেই পছন্দ করেন। এর সবচেয়ে বড় সুবিধা হল, এটি ত্বকের ময়লা পরিষ্কার করার পাশাপাশি ত্বককে নরম ও আর্দ্র রাখে। স্নানের পর ত্বক একদমই খসখসে লাগে না। এছাড়া বোতলে থাকে বলে বাড়ির সবাই আলাদা আলাদা ভাবে হাইজেনিক উপায়ে এটি ব্যবহার করতে পারেন।

তবে বডি ওয়াশের দাম সাবানের চেয়ে কিছুটা বেশি হয়। আর এটি মাখার জন্য যে স্ক্রাবার বা লুফা ব্যবহার করা হয়, তা নিয়মিত পরিষ্কার না রাখলে তাতে জীবাণু জমে উল্টো ত্বকের ক্ষতি হতে পারে।

তাহলে আপনার জন্য কোনটা ভালো?

ময়লা পরিষ্কার করার কাজে সাবান এবং বডি ওয়াশ— দুজনেই সমান ওস্তাদ। আসল তফাত হলো আপনার ত্বকের ধরনে:

আপনার ত্বক যদি তৈলাক্ত হয় এবং বেশি ঘাম হয় তাহলে সাবান ব্যবহার করাই ভালো। এটি খুব সুন্দরভাবে তেল-ময়লা ধুয়ে দেবে। তবে চেষ্টা করবেন গ্লিসারিন যুক্ত বা একটু নরম সাবান কিনতে, যাতে ত্বক অতিরিক্ত শুকিয়ে না যায়।

আপনার ত্বক যদি শুষ্ক বা খসখসে হয়, তবে বডি ওয়াশ ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটি আপনার ত্বককে নরম আর মসৃণ রাখবে। গরমের দিনে বা বেশি ঘাম হলে সাবান মাখলে আরাম পাবেন, আর শীতকালে বা ত্বক শুষ্ক থাকলে বডি ওয়াশ মাখা বেশি ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *