দু’শিবিরের দু’নৌকোয় পা উত্তরের ১৪ জনের
সুমিত গুহ
ভোটের ফলে যতটা না নাটকীয়তা ছিল, তার চেয়ে বেশি নাটকীয়তা সৃষ্টি হয়েছে ভোটের পরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে। তৃণমূলের ভাঙনের রেখা আর অস্পষ্ট নয়। বরং তা ভীষণ ভাবে স্পষ্ট। উত্তরবঙ্গের আট জেলার মধ্যে চার জেলায় খাতাই খুলতে পারেনি পূর্বতন শাসক দল। উত্তরের ৫৪টি আসনের মধ্যে ঘাসফুলের ঝুলিতে গিয়েছে ১৪টি আসন। স্বাভাবিক ভাবেই কৌতূহলের সৃষ্টি হয়েছে যে এই ১৪ জনের মধ্যে কতজন ‘পুরোনো’ তৃণমূলে থাকলেন। আর কতজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘নব্য’ তৃণমূলে নাম লেখালেন।