বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সামার স্পেশাল ফ্রুট জুস
বসন্তেই যেন গরমের আভাস। বেলা বাড়তে না বাড়তেই রোদের তাপ ও ঘামে নাভিশ্বাস উঠছে। এই সময়ে শরীর ও মন ঠান্ডা করতে পারে একমাত্র শরবৎ
তরমুজের শরবৎ বানানো খুব সহজ। এর জন্য লাগবে কাটা তরমুজ, বরফ কুচি, বিট নুন, সামান্য গন্ধ লেবুর রস, পরিমাণমতো চিনি, এবং কয়েকটি পুদিনা পাতা
প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে বীজগুলি ফেলে দিন। এবার ছোট ছোট টুকরো করে তরমুজটি কেটে নিন
তরমুজের টুকরোগুলি এবার ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। যেন মুখে না লাগে
এবার ব্লেন্ড করা তরমুজে সামান্য বিট নুন এবং চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। শরবৎ যতটা মিষ্টি খাবেন সেই মতো চিনি মেশান।
এবার বিট নুন এবং চিনি দেওয়া তরমুজের মিশ্রণে সামান্য গন্ধ লেবুর রস দিয়ে মিশিয়ে ছেঁকে নিন। ব্যস, তরমুজের শরবৎ তৈরি







