৫ থেকে একলাফে ৪০! শুভেন্দু মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজভবনে শপথ নিলেন ৩৫ জন - 24 Ghanta Bangla News
Home

৫ থেকে একলাফে ৪০! শুভেন্দু মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজভবনে শপথ নিলেন ৩৫ জন

Spread the love

কলকাতা: বঙ্গে ঐতিহাসিক পালা বদলের পর এবার সরকার পরিচালনার রাশ আরও শক্ত করল বিজেপি। গত ৪ মে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে জিতে সরকার …

কলকাতা: বঙ্গে ঐতিহাসিক পালা বদলের পর এবার সরকার পরিচালনার রাশ আরও শক্ত করল বিজেপি। গত ৪ মে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে জিতে সরকার গড়েছিল পদ্ম শিবির। এরপর ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ মোট পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। সরকার গঠনের ঠিক একমাসের মাথায়, সোমবার রাজভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন করে আরও ৩৫ জন মন্ত্রী শপথ নিলেন। নতুন এই সম্প্রসারণের পর শুভেন্দু মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ৫ থেকে বেড়ে একধাক্কায় দাঁড়াল ৪০-এ।

নতুন এই মেগা সম্প্রসারণে সুকৌশলে উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যের সমীকরণকে মাথায় রাখা হয়েছে। সোমবার সমস্ত নতুন মন্ত্রীকে রাজভবনে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিকেলের মধ্যেই নতুন মন্ত্রীদের হাতে তাঁদের নির্দিষ্ট দপ্তরের দায়িত্ব বা পোর্টফোলিও তুলে দেবেন। মন্ত্রিসভায় নতুন ৪০ জনের মধ্যে, ১২ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ২৫ জন প্রতিমন্ত্রী৷

কারা পেলেন নতুন দায়িত্ব?

সোমবারের এই মেগা শপথগ্রহণে পূর্ণ মন্ত্রিত্বের তালিকায় যেমন রয়েছেন প্রবীণ ও অভিজ্ঞ হেভিওয়েটরা, তেমনই প্রতিমন্ত্রীর তালিকায় স্থান পেয়েছেন একঝাঁক নতুন ও যুগো মুখ।

পূর্ণ মন্ত্রিত্বের তালিকায় যাঁরা ঠাঁই পেলেন তাঁরা হলেন, -দীপক বর্মন (ফালাকাটা), তাপস রায় (মানিকতলা), শংকর ঘোষ (শিলিগুড়ি), মনোজ ওঁরাও, অর্জুন সিং (নোয়াপাড়া), গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), কল্যাণ চক্রবর্তী, দুধकुमार মণ্ডল, অজয় পোদ্দার এবং অরূপকুমার দাস।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন যাঁরা
ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ) এবং राजेश মাহাতো (গোপীবল্লভপুর)।

নতুন প্রতিমন্ত্রীদের দীর্ঘ তালিকা
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন আরও ১৮ জন সদস্য। এই নতুন তালিকায় রয়েছেন— জুয়েল মুর্মু, ড. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা (ময়না), নদিয়ারচাঁদ বাউড়ি, বিশাল লামা, দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী ঘোষ দাস (কান্দি), উমেশ রাই, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি (আউশগ্রাম), বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার এবং অমিয় কিস্কু।

পুরনো মন্ত্রীদের কাঁধের বোঝা হালকা হলো
গত ৯ মে প্রথম দফায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব একযোগে সামলাচ্ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। প্রথম একমাস প্রশাসনের সমস্ত চাপ এই পাঁচজনকেই সামলাতে হচ্ছিল। এবার তাঁদের ওপর থেকে কাজের অতিরিক্ত চাপ কমাতে এবং প্রশাসনিক কাজকে আরও গতিশীল করতেই মন্ত্রিসভায় এই নতুন ৩৫ জনকে যুক্ত করা হলো

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *