মানভূম এখনও স্মরণ করে উপেক্ষিত নীলমণিকে
প্রশান্ত পাল, পুরুলিয়া
পঞ্চকোটের মহারাজা নীলমণি সিংদেও সশস্ত্র বাহিনী নিয়ে সিপাইদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। রিপোর্ট গেল ইংরেজ সরকারের কাছে। সেটা ১৮৫৭–এর অগস্ট। এই সময়েই অবিভক্ত মানভূমে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল আন্দোলন। ব্যারাকপুরের সিপাই বিদ্রোহের আঁচ পড়েছিল মানভূমেও।