গুজরাটের ঘরের মাঠে ফাইনাল, পিচের ক্ষেত্রে কি বিশেষ সুবিধে পেয়েছে GT?
ফাইনালের পিচ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে BCCI
সাধারণত IPL-এ কোনও দল নিজেদের মাঠে খেললে পিচের ধরন নিয়ে কিছুটা প্রভাব রাখতে পারে। সেই কারণে অনেক সময় ঘরের মাঠের দল বাড়তি সুবিধা পেয়ে থাকে। তবে সেওয়াগ জানিয়েছেন, ফাইনালের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য নয়। তাঁর মতে, ফাইনালের জন্য পিচ তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তাই গুজরাট নিজেদের ইচ্ছা মতো উইকেট বানানোর সুযোগ পায়নি।
সেওয়াগ দাবি, ‘এটা গুজরাটের ঘরের মাঠ ঠিকই, কিন্তু ফাইনাল বলে তারা নিজেদের পছন্দের পিচ বানাতে পারেনি। সেই সুবিধা তারা পায়নি। ফাইনালের উইকেট বিসিসিআই তৈরি করেছে। তাই দুই দলের জন্যই সমান সুযোগ থাকবে।’