ভারতে অবশেষে শোরুম খুলল Tesla, কবে থেকে গাড়ি বিক্রি শুরু করবেন Elon Musk? - Bengali News | Tesla finally opens showroom in India, when will Elon Musk start selling cars? - 24 Ghanta Bangla News
Home

ভারতে অবশেষে শোরুম খুলল Tesla, কবে থেকে গাড়ি বিক্রি শুরু করবেন Elon Musk? – Bengali News | Tesla finally opens showroom in India, when will Elon Musk start selling cars?

Spread the love

অবশেষে যাত্রা শুরু। আজই ভারতে প্রথম শোরুম খুলল টেক জায়ান্ট টেসলা। মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি মলে এই শোরুম খুলল টেসলা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ভারতে আপাতত টেসলা মডেল ওয়াই বিক্রি করতে চলেছে ইলন মাস্কের এই সংস্থা। পরবর্তীতে তারা আরও অন্যান্য মডেলের গাড়িও ভারতের বাজারে বিক্রি করতে শুরু করবে।

এখনও পর্যন্ত মনে করা হচ্ছে ভারতের বাজারে টেসলা তাদের গাড়ি বিক্রি শুরু করবে অগস্ট মাসের ১ তারিখ থেকে। ইতিমধ্যেই তারা তাদের নতুন মডেল ওয়াই-এর টিজারও প্রকাশ করেছে।

জুলাই মাসের ১১ তারিখ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে টেসলা জানায় যে তারা ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *