বদ্রীনাথ রুটে তীব্র যানজট, আটকে হাজার হাজার পুণ্যার্থী, বন্ধ কেদারনাথ যাত্রা
কেন তীব্র যানজট?
চামোলির পুলিশ সুপার (SP) সুরজিৎ সিং পনওয়ার জানিয়েছেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার পুণ্যার্থী বদ্রীনাথ ধামে যাচ্ছেন। এর সঙ্গে ৫ থেকে ১০ হাজার মানুষ রওনা দিচ্ছেন হেমকুণ্ড সাহিবের দিকে। বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমনে জাতীয় ও রাজ্য সড়কগুলির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিশেষ করে জোশীমঠ-মারওয়ারী-বিষ্ণুপ্রয়াগ অংশের প্রায় ১০ কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। কয়েক বছর আগে জোশীমঠ এলাকায় যে ধস নেমেছিল, তার ফলে ওই এলাকার রাস্তার পরিকাঠামো ভেঙে পড়েছে। সেই পরিকাঠামোগত সমস্যার সমাধান না হওয়ার কারণেই যানজটের সৃষ্টি হয়েছে।