বহুতল বাড়ি ভেঙে পড়ার ঘটনায় কড়া পদক্ষেপ করার নির্দেশ দিল্লির মুখ্যমন্ত্রীর
ওই ঘটনায় দায়ী সকল আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে, শুধুমাত্র সৈদুলাজাব এলাকাতেই নয়, অনুমোদনহীন সমস্ত নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ওই এলাকা পরিদর্শন করার পরে সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কোনও নির্মাতা, আধিকারিক বা কর্তৃপক্ষ আইনের ঊর্ধ্বে নন তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রতিটি স্তরে অবহেলার জন্য সবাইকেই জবাবদিহি করতে হবে বলেও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মানুষের নিরাপত্তা নিয়ে কোনও ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।