Jofra Archer-Virat Kohli: ৮০ ডেলিভারির কিস্সা… অবশেষে আর্চারের বিরাট উইকেট! – Bengali News | Virat Kohli lost his wicket to Jofra Archer for the first time in T20s
৮০ ডেলিভারির কিস্সা, অবশেষে আর্চারের বিরাট উইকেট!Image Credit source: PTI
আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জোফ্রা আর্চারের (Jofra Archer) কেরিয়ারে একটা আক্ষেপ ছিল। টি-টোয়েন্টিতে (T20) তিনি কখনও বিরাট কোহলিকে (Virat Kohli) আউট করতে পারেননি। অবশেষে সেই আক্ষেপ পূরণ হল। তাও আবার কিনা কিং কোহলির হোম গ্রাউন্ডে।
বৃহস্পতিবার রাতে আইপিএলের ম্যাচে চিন্নাস্বামীতে ৭০ রানের অনবদ্য ইনিংস উপহার দেন বিরাট কোহলি। ৪২ বলে এই রান করার পথে কোহলির ব্যাটে এসেছে ৮টি চার ও ২টি ছয়। রাজস্থান রয়্যালসের তারকা জোফ্রা আর্চারের বোলিংয়ে ইনসাইড আউট শট খেলতে চেয়েছিলেন বিরাট। নীতীশ রানার ক্যাচে আউট হয়ে মাঠ ছাড়েন।
১১ ইনিংসে জোফ্রার ৮০টি ডেলিভারি ফেস করেছিলেন বিরাট। রান করেছেন ১০৩। ইংল্যান্ডের তারকা বোলারের বিরুদ্ধে ২২ গজে এক ডজন বাউন্ডারি ও তিনটি ছয়ও মেরেছেন কোহলি। এই প্রথম বার টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথম বার কিং কোহলির উইকেট জোফ্রা আর্চারের ঝুলিতে।