Golf Green live-in couple death: ঘরের ভিতর ছড়ানো মাদক, শরীরে পচন থেকে বেরোচ্ছে গন্ধ! গল্ফ গ্রিনের 'লিভ ইন কাপল'কে যে অবস্থায় উদ্ধার করা হল... | Golf green live in couple death kolkata flat bodies recovered - 24 Ghanta Bangla News
Home

Golf Green live-in couple death: ঘরের ভিতর ছড়ানো মাদক, শরীরে পচন থেকে বেরোচ্ছে গন্ধ! গল্ফ গ্রিনের ‘লিভ ইন কাপল’কে যে অবস্থায় উদ্ধার করা হল… | Golf green live in couple death kolkata flat bodies recovered

Spread the love

গল্ফ গ্রিনে ফ্ল্যাট থেকে যুগলের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla

কলকাতা: গল্ফ গ্রিনের ফ্ল্যাট থেকে উদ্ধার যুগলের দেহ। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বছর ছাব্বিশের এম ডি দিলশাদ নামে এক যুবকের সঙ্গে একুশ বছরের এক যুবতী লিভ ইন করতেন। রবিবার দুপুরে গল্ফগ্রিনের অরবিন্দ নগরের ফ্ল্যাট থেকে দু’জনের দেহ উদ্ধার হয়। দেহতে পচন ধরেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ফ্ল্যাটের ভিতর থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকাল থেকে এলাকায় পচা গন্ধ বেরোচ্ছিল। গন্ধের উৎস সন্ধানে এলাকাবাসীরা রবিবার সকালে খোঁজ শুরু করেন। তখন জানা যায়, ওই ফ্ল্যাটের ভিতর থেকেই গন্ধ আসছিল। থানায় খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে দুটি দেহ উদ্ধার করে।

জানা গিয়েছে, চলতি বছরের ৪ এপ্রিল ওই ফ্ল্যাটে ভাড়া এসেছিলেন দুুই যুবক-যুবতী। ছেলেটির বাড়ি তিলজলা ও মেয়ের বাড়ি রামগড়ে। ঘরের মধ্যে একাধিক মাদক জাতীয় জিনিস উদ্ধার হয়েছে। লিভ ইন করতেন বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এই ঘটনায় ওই যুবক যুবতীর দুই বন্ধু ও এক বান্ধবীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এলাকার প্রবীণ সদস্য বলেন, “এখানে যে দুটি ছেলেমেয়ে থাকত, তারা এখনকার দিনে ওসব বলে না, লিভ-ইন ওটাই করত। আর ছেলেমেয়ে দুটোই চরম নেশাগ্রস্ত ছিল। কাল রাতে সম্ভবত দুটি ছেলে, দুটি মেয়ে ছিল। একটি মেয়ের মায়ের সঙ্গেও কথা বলি, আরেকজন ছেলের বাবার সঙ্গেও কথা বলি। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *