কাঁচা-পাকা আম সংরক্ষণ করার সঠিক উপায় জানেন?
পাকা আম সংরক্ষণ করবেন কী ভাবে?
১) বাজার থেকে সম্পূর্ণরূপে পেকে গিয়েছে, এমন আম কিনবেন না। কিনলেও সেই দিনই খেয়ে নিন। সদ্য পাক ধরেছে এমন আম কিনুন। এতে সংরক্ষণ করা সহজ হবে।
২) আমগুলো কাগজের ব্যাগ বা খবরের কাগজ মুড়ে রাখতে পারেন। এতে আম থেকে নির্গত ইথিলিন গ্যাস ফলগুলোকে পাকতে সাহায্য করবে।
৩) আম যেমন ফ্রিজে রাখবেন না, তেমনই সূর্যালোক থেকেও দূরে রাখুন। শুকনো জায়গায় রাখতে পারেন। এই ফল ঘরের তাপমাত্রাতেও ভালো থাকবে।