চুল পড়া থেকে পাতলা হয়ে যাওয়া, রং বদল— সব সমস্যার সমাধান করবে এই ৩ তেল
আজকাল কম বয়সেই অনেকের চুল পাতলা হয়ে যাচ্ছে। দূষণ, স্ট্রেস, হরমোনের সমস্যা, ভুল ডায়েট বা অতিরিক্ত হেয়ার স্টাইলিংয়ের কারণে চুল দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই দামি প্রোডাক্ট ব্যবহার করলেও সবসময় ভালো ফল পান না। তবে প্রাচীন আয়ুর্বেদ ও ঘরোয়া যত্নে কিছু দেশি তেল রয়েছে, যেগুলি চুলের গোড়া মজবুত করতে এবং হেয়ার ফল কমাতে কার্যকর বলে মনে করা হয়। নিয়মিত ব্যবহারে এই তেলগুলি স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করতে পারে।