গভীর রাতে দমদম স্টেশনে বুলডোজ়ার!
গভীর রাতে দমদম স্টেশনে বুলডোজ়ার! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান, গুমটি। বুলডোজ়ার অভিযান ঘিরে দমদম স্টেশন চত্বরে তুমুল উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সিপিএমের নেতা-নেত্রীরা। সেখানে উপস্থিত ছিলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারও।