শিয়ালদহগামী বনগাঁ লোকালে ধোঁয়া, আতঙ্ক সংহতি স্টেশনে
বনগাঁ-শিয়ালদহ লোকালে ধোঁয়া। আতঙ্ক ছড়াল সংহতি স্টেশনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি সংহতি স্টেশনে ঢুকতেই তিন নম্বর বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বহু যাত্রী তড়িঘড়ি ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।