‘ঘর শত্রু বিভীষণ’-এর খোঁজে মুম্বই ইন্ডিয়ান্স
‘All is not well’ এটা এখন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের ছবি। কয়েক সপ্তাহ ধরেই দলের সঙ্গে হার্দিকের দূরত্বের ছবি সামনে আসছিল। পাশাপাশি একাধিক সতীর্থের সঙ্গে তাঁর খারাপ সম্পর্ক বারবার কাঠগড়ায় উঠেছে। এ বার হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছাড়ার পর বড় চ্যালেঞ্জের সামনে MI ফ্র্যাঞ্চাইজ়ি। দলের ভিতরের খবর বাইরে বেরিয়ে যাচ্ছে। এখন সেটা রোখা চ্যালেঞ্জ ফ্র্যাঞ্চাইজ়ির সামনে।