IPL 2026, LSG: আইপিএল শেষ হওয়ার আগেই চরম সিদ্ধান্ত, ব্যর্থতার দায় নিয়েই অপসারিত ২৭ কোটির ক্যাপ্টেন! | Why Rishabh Pant Abruptly Resigned as LSG Captain Before IPL Ends
Why Rishabh Pant Abruptly Resigned as LSG Captain Before IPL Ends.Image Credit: PTI
বিবৃতি দিয়ে লখনৌ জানিয়েছে, দলের কাছে পন্থ নাকি নিজেই জানিয়েছিলেন, তাঁকে যেন ক্যাপ্টেনের পদ থেকে অপসারিত করা হয়। দল তাঁর অনুরোধ মেনে নিয়ে তাঁকে ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দিয়েছে। মুডি জানিয়েছেন,“ঋষভ অনুরোধ করেছিল যেন ওকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দল ওর এই অনুরোধ মেনে নিয়েছে। যদিও অধিনায়ক হিসেবে ঋষভ যা করেছে, সেজন্য আমরা ওর কাছে কৃতজ্ঞ। আপাতত নতুন করে দল সাজানোই আমাদের লক্ষ্য।”
অতীতে দিল্লির হয়েও ক্যাপ্টেন্সি করেছেন ঋষভ । সেই দলে বেশ সফল ছিলেন তিনি। কিন্তু শেষ দুই সিজন ধরে ঋষভ লখনৌকে সাফল্য দিতে পারেননি। ২০২৫ সালে ১৪ ম্যাচে মোট ৬ ম্যাচে জিতেছিল লখনৌ। এবার জয় এসেছে ৪ ম্যাচে। অর্থাৎ, দুই সিজন মিলিয়ে মোট ১০ ম্যাচ জিতেছে লখনৌ। দুইবারেই দল প্লে-অফে উঠতে ব্যর্থ। ঋষভের নিজের ফর্মও আহামরি ছিল না। ১৪ ম্যাচে করেছেন মাত্র ৩১২ রান। প্রত্যাশার দাম দিতে না পারার ফলেই দায়িত্ব ছাড়লেন ঋষভ, মত মুডির। তবে শোনা গিয়েছে, খুব সম্ভবত এবার লখনৌয়ের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে নিকোলাস পুরান, মিচেল মার্শ ও আইডেন মারক্র্যামরা। তবে ঋষভের ভবিষ্যৎ কী, সেই দিকেই এখন নজর ক্রিকেটবিশ্বের। কেউ কেউ বলছেন, আগামী আইপিএলে লখনৌ দলে তাঁর না থাকার সম্ভাবনাই বেশি। যদিও, ঋষভ যেমন ধরনের আগ্রাসী ক্রিকেটার, ইতিমধ্যেই বেশ কিছু দল তাঁকে নিজেদের দলে নিতে আগ্রহী। তবে কোন দল আখেরে তাঁকে নেয়, সেদিকেই আগ্রহ থাকবে সবার।