তৃণমূলের অফিসে মিলল স্কুলের ইউনিফর্ম, কন্ডোম!
তৃণমূলের ঘাটাল পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় মান্ডি বলেন, ‘এ সব কেন রাখা হয়েছে, তা বলতে পারব না। যিনি সভাপতি, তিনিই বলতে পারবেন। আমাকে অফিস খুলতে বলা হয়েছে খুলে দিয়েছি।’ অঞ্চল সভাপতি প্রশান্তকে এ দিন ফোন করা হলে তিনি ফোন ধরেননি। উত্তর দেননি এসএমএসেরও। তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজির কথায়, ‘ঘটনাটি শুনেছি, পার্টি অফিসে ওই সব জিনিস কে রেখেছে, না জেনে বলা সম্ভব নয়। খোঁজ নিতে হবে।’