ট্যানিং না পিগমেন্টেশন? দেখতে এক হলেও দু’টির মধ্যে তফাৎ বিস্তর
চড়া রোদ আর দাবদাহের সবচেয়ে বড় ‘বাইপ্রোডাক্ট’ বা উপহার হলো ত্বকের কালচে ভাব। রোদ থেকে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে মুখের কিংবা হাতের চামড়া তামাটে বা কালো হয়ে যেতে দেখলে অনেকে নিশ্চিত ভাবে ধরে নেন— ‘ত্বকে ট্যান পড়েছে’। কিন্তু চিকিৎসকরা বলছেন, ওটা শুধু ট্যান নয়, ওর আড়ালে লুকিয়ে থাকতে পারে পিগমেন্টেশন বা মেচেতা।
রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ এই দু’টি সমস্যা সহজেই গুলিয়ে ফেলেন। আসলে বাইরে থেকে দেখতে দুটিই প্রায় একইরকম। এদের চিকিৎসার ধরণ সম্পূর্ণ আলাদা। ভুল পদ্ধতি বেছে নিলে ত্বকের কালচে ভাব তো কমবেই না, উল্টে ত্বকের স্থায়ী ক্ষতি (Skin Barrier Damage) হতে পারে।