গাজ়ায় ফের হামলা ইজ়রায়েলের, দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই খতম হামাস সেনাপ্রধান
মঙ্গলবার ওই হামলা চালানো হয়। একটি বিবৃতি দিয়ে হামাস জানিয়েছে, মঙ্গলবারের ওই ইজ়রায়েলি বিমান হামলায় তাঁর স্ত্রী এবং দুই সন্তান-সহ নিহত হয়েছেন মহম্মদ ওদেহ (Mohammed Odeh)। এর আগে ইজ়রায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটজ় (Israel Katz) দাবি করেছিলেন যে, তাঁদের সেনাবাহিনী নিশানা করেছিল হামাস সেনাপ্রধানকে। ওই হামলাতেই মৃত্যু হয় তাঁর বলেও জানিয়েছিলেন তিনি।