IPL 2026 Eliminator, SRH vs RR: মুল্লানপুরে বৈভব ঝড়, বিদায় কামিন্সের হায়দরাবাদের! | Vaibhav Suryavanshis 93 runs innings helped RR to beat SRH in the eliminator
নিউ চণ্ডীগড় : রবিঠাকুরের কবিতা ‘বীরপুরুষ’ মনে আছে, যেখানে একজন কিশোর মাকে নিয়ে বহুদূরে যাওয়ার সময় লড়াই করতে চেয়েছিল? আজ কি বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) বীরপুরুষ আখ্যা দেওয়া যায় ? আইপিএল ২০২৬ (IPL 2026)-এ একের পর এক চমক দেখাচ্ছেন বৈভব। অতীতে করে ফেলছেন দুটি সেঞ্চুরি। আজ একটুর জন্য মিস করলেন নিজের চার নম্বরটা। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি এল না তাঁর। এলে তা খুব সম্ভবত হয়ে যেত ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। এবং তাঁর ব্যাটিংয়ের ঝড়ের সামনেই দিশাহারা দেখাল সানরাইজার্সকে (Sunrisers Hyderabad)। একই সঙ্গে নিউ চণ্ডীগড়ে হেরে এবারের মতো যাত্রা সমাপ্ত হল কামিন্সদের।
আজ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তাঁর সিদ্ধান্তকে ভুল প্রমান করে শুরু থেকেই ঝড় তুললেন মাত্র ১৫ বছরের বৈভব সূর্যবংশী। আজ করলেন ২৯ বলে ৯৭ রান। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পেলেন না বৈভব। এই আইপিএলেই কয়েক ম্যাচ আগে নব্বইয়ের ঘরে আউট হয়েছিলেন বৈভব, আজও একই ঘটনা ঘটল। ২৯ রান করলেন যশস্বী জয়সোয়াল। ২১ বলে ৫০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন দ্রুব জুৱেল। ১২ বলে ২৬ করেছেন ক্যাপ্টেন রিয়ান পরাগ। তাঁদের বদান্যতায় ২০ ওভার শেষে রাজস্থান তুলেছিল ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান। ১২৫ রানে পড়েছিল প্রথম উইকেট। ২০৭ রানে আউট হয়েছিলেন অধিনায়ক পরাগ। তারপরেই যেন হারাকিরি। ৩৩ রানের মধ্যে পড়ল ৪ উইকেট। ৩ উইকেট পেলেন প্রফুল হিঙ্গে। হায়দরাবাদ অধিনায়ক কামিন্স ৪ ওভারে ৬৪ রান দিলেও কোনও উইকেট পাননি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স। অভিষেক শর্মা আউট হলেন ০ রানে। আজ ব্যর্থ হেড (১৭), ঈশান (৩৩)। তাঁরা আউট হতেই ধস নামল হায়দরাবাদ ব্যাটিংয়ে। ৫১/২ থেকে ৮১/৫ হয়ে যায় কামিন্সের দল। ১০ বলে মাত্র ১৮ রান করলেন ক্লাসেন। সলিল অরোরা (৩৫) বেশিক্ষন ক্রিজে টেকেননি। ২৪৪ রান তাড়া করতে নেমে হায়দরাবাদ থামল ১৯০ রানে। রানের বিশাল ব্যবধানে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল রাজস্থান।
এই জয়ের ফলে আইপিএল ২০২৬ থেকে বিদায় ঘটে গেল সানরাইজার্স হায়দরাবাদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবেন বৈভবরা। সেই ম্যাচ যে জিতবে, সেই ফাইনাল খেলবে আরসিবির বিরুদ্ধে আগামী রবিবার। তবে এই বছর বৈভবের ব্যাটিং হোক বা আর্চারের বোলিং, রাজস্থান ফাইনালে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ১৮ বছর ধরে তো রাজস্থানিরাও ট্রফির মুখ দেখেননি।