IND vs AFG: ভারতের বিরুদ্ধে টেস্ট দলে নেই রশিদ খান, স্কোয়াড ঘোষণা হতেই তুমুল বিতর্ক আফগান শিবিরে! | Afghanistan Announce Team for India Tour as Rashid Khan Ruled Out of Test Squad
টেস্ট দল থেকে বাদ পড়েছেন রশিদ খান।Image Credit: Getty Images
কলকাতা : আইপিএল (IPL 2026) শেষ হলেই শুরু হবে জাতীয় দলের ক্রিকেট। আগামী ৩১ মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। আবার ৬ জুন থেকে শুরু হবে ভারত বনাম আফগানিস্তান (India vs Afghanistan) সিরিজ। একটি টেস্ট ও তিনটি ওডিআই খেলতে ভারতে আসছে আফগানিস্তান। এবার সেই ভারত সফরের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। এই দল ঘোষণার পরেই বিতর্ক শুরু হয়েছে আফগান দলকে নিয়ে। কিন্তু কেন এই বিতর্ক ?
প্রকাশিত দলে দেখা গিয়েছে, টেস্ট দলে রাখা হয়নি আফগান তারকা রশিদ খানকে। যদিও একদিনের সিরিজ খেলবেন রশিদ। ২০২৩ ওডিআই বিশ্বকাপের পর চোটের কারণে অস্ত্রপ্রচার করেছিলেন রশিদ। এমনকি তাঁর পিঠের চোটের জন্য তাঁকে কম টেস্ট খেলার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। রশিদ নিজেও জানিয়েছিলেন, তিনি শরীরের উপর খুব বেশি প্রেসার দিতে চাননা। তাঁর নিজের শরীর এখন আর এত ধকল নিতে পারছে না। এই পিঠের চোটই লাল বলের ক্রিকেট থেকে দূরে রেখেছে রশিদকে।
এদিন ১৫ জনের দল নির্বাচন করেছেন নির্বাচকরা। দুই সিরিজেই অধিনায়ক নিযুক্ত করা হয়েছে হাশমতউল্লাহ শাহিদিকে। দলে রয়েছেন মহম্মদ নবি, ইব্রাহিম জাদরানের মতো তারকারা। এছাড়াও দলে ফেরানো হয়েছে রহমানউল্লাহ গুরবাজকেও। এই মুহূর্তে আইপিএলে গুজরাট দলে খেলছেন রশিদ। গতকালই তাঁর দল ৯২ রানে হেরেছে আরসিবির বিরুদ্ধে। এই হারের ফলে এখনও বিদায় না হলেও আগামী কোয়ালিফায়ার টু-তে নামবেন রশিদরা।
আগামী ৬ জুন আফগানিস্তানের সঙ্গে মুল্লানপুরে প্রথম টেস্ট খেলতে নামবেন রশিদরা। এরপর ৩টি ওয়ানডে খেলা হবে। সেই ম্যাচগুলি হবে ১৩ জুন, ১৭ জুন, ২০ জুন। তবে এই দল নির্বাচনের পর রশিদকে না রাখায় স্পষ্ট, রশিদ নিজে যেমন বিশ্রাম চান তেমনই তাঁকে আর বেশি ম্যাচ খেলানো হবে না, এটাও বুঝিয়ে দিল আফগান বোর্ড।