West Bengal New LIVE Update: দড়ি দিয়ে বাঁধা হল মেসির মূর্তি | West Bengal News Live Updates, BJP Suvendu Adhikari meeting, Amit Shah visit, holding centre , dilip mondal arrest
লেকটাউনে মেসির মূর্তিImage Credit: TV9 Bangla
বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বঙ্গ রাজনীতিতে একের পর এক ঘটনা ক্রমেই প্রকাশ্যে আসছে। আজ থেকে শুরু হচ্ছে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর ফর্ম ফিলাপ। অফলাইন এবং অনলাইন দুটোতেই ফিলআপ করা যাবে। অপরদিকে, SIR মামলায় বড় জয় নির্বাচন কমিশনের। ধোপে টিকল না বিরোধীদের আপত্তি। সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট জানিয়ে দিল, দেশ জুড়ে চলবে SIR। এদিনের মামলায় সুপ্রিম কোর্ট চারটি বিষয় বিবেচনা করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্রেফতার হয়েছে দিলীপ মণ্ডল। আজ নজর থাকবে সেই দিকেই।