আজ সুপ্রিমে DA শুনানি?
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা আজ, বুধবার। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চে আজ বেলা ২টোয় মামলার শুনানি ধার্য থাকলেও শেষমেশ শুনানি হবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে আইনজ্ঞ মহলে। কারণ, এই মামলার অন্যতম পক্ষ রাজ্য সরকারের কর্মচারী পরিষদ এ দিনের নির্ধারিত শুনানি চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই শীর্ষ আদালতে লিখিত আবেদন করেছে৷ শুক্রবার থেকে সুপ্রিম কোর্টে গ্রীষ্মাবকাশ শুরু হচ্ছে৷ আদালত পুরোদমে কাজ শুরু করবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে৷ ফলে আজ মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে কি না, তা নিয়ে সংশয় থাকছে৷