ED Raid: মুখ্যমন্ত্রী পদ যেতেই বাড়িতে হাজির হল ED, ভোর থেকে চলছে তল্লাশি | ED Raid at Kerala Former Chief Minister Pinarayi Vijayan's House in Connection of CMRL Corruption Case - 24 Ghanta Bangla News
Home

ED Raid: মুখ্যমন্ত্রী পদ যেতেই বাড়িতে হাজির হল ED, ভোর থেকে চলছে তল্লাশি | ED Raid at Kerala Former Chief Minister Pinarayi Vijayan’s House in Connection of CMRL Corruption Case

Spread the love

তিরুবনন্তপুরম: মুখ্যমন্ত্রী পদ যেতেই ইডির নজরে। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) বাড়িতে সাতসকালে হাজির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। চলছে তল্লাশি। কী অভিযোগ কেরলের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে?

আজ, বুধবার সকালে কেরলের ১০টি জায়গায় একযোগে হানা দেয় ইডি। তার মধ্যে পিনারাই বিজয়নের বাড়িও রয়েছে। জানা গিয়েছে, কোচি মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (CMRL)-র দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি।  পিনারাই বিজয়নের মেয়ের নাম এই দুর্নীতি মামলায় রয়েছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পিনারাই বিজয়নের কন্যা টি বীণা-র নামে রয়েছে কোচি মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড। সেই সংস্থায় আর্থিক তছরুপ ও দুর্নীতি নিয়ে তদন্ত করছে। গতকালই কেরল হাইকোর্ট সিএমআরএল মামলায় ইডির তদন্ত বাতিল করতে অস্বীকার করে।

কেরলের এই কোম্পানি সিন্থেটিক রুটাইল ও ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল তৈরি করে। দীর্ঘদিন ধরেই ঘুষ নেওয়া ও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে এই বিজয়নের কন্যার বিরুদ্ধে। এক্সালজিক সলিউশন নামক একটি সংস্থা সিএমআরএল-র কাছ থেকে ১.৭২ কোটি টাকা পেয়েছিল ২০১৭ সাল থেকে ২০২০ সালের মধ্যে। এর বিনিময়ে কোনও পরিষেবাই দেয়নি। পিনারাই বিজয়নের নাম এই মামলায় সরাসরি না জড়ালেও, ভোটের আগে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজয়নকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *