দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ, দেওয়া হলো চোর স্লোগানও
পঞ্চায়েত সমিতির ব্যাপক বেনিয়ম, দুর্নীতি, বিভিন্ন সরকারি প্রকল্পে স্বজনপোষণ-সহ বিভিন্ন অভিযোগ তুলে পূরবী মল্লিক দত্তকে ঘিরে চলে বিক্ষোভ। পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে রেখে দেওয়া হয় ‘চোর চোর’। তিনি বাসিন্দাদের বলতে চাইলেও তাঁকে কিছু বলতে দেননি বাসিন্দারা। পরে খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পুলিশের সাহায্য নিয়ে কোনও মতে এলাকা ছাড়েন তিনি। তখনও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। চলে স্লোগানও।