‘একটা মানুষকে খুন করেও…’, প্রশান্তর জামিনের খবর শুনে কেঁদে ফেললেন মমতা
শুধু মাত্র ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’-এই প্রশান্তর বিরুদ্ধে মামলা সাজিয়েছিল পুলিশ। পুরোনো মামলা অর্থাৎ স্বপন কামিল্যা খুনের ঘটনা তার সঙ্গে ‘ট্যাগ’ করা হয়নি। আসলে ‘মোটর ভেহিক্যালস অ্যাক্টের’ যে যে ধারায় প্রশান্তর বিরুদ্ধে মামলা হয়েছিল, তার সব ক’টিই জামিনযোগ্য। ফলে ছাড়া পেতে কোনও অসুবিধা হয়নি রাজগঞ্জের অপসারিত বিডিও-র। মমতা অবশ্য এত কিছু বোঝেন না। তিনি শুধু কাঁদতে কাঁদতে হাহাকারের মতো একটা কথাই বলে চলেছেন, ‘একটা মানুষকে খুন করার পরেও জামিন পেয়ে গেলেন? আমি এখন কী করে বাঁচব?’