TMC Worker Arrested: বেহালায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে গ্রেফতার | TMC Worker Close to Councillor Malabika Baidya Arrested in Behala
রাজ্যে পালাবদলের পর থেকেই অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতারির খবর সামনে আসছে। কাউন্সিলর থেকে তৃণমূলের দাপুটে নেতা কেউ পুরনো খুনের মামলায় কেউ আবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এবার গ্রেফতার হয়েছেন ১২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মালবিকা বৈদ্যের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী তপন বিশ্বাস। তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। চোর চোর স্লোগান ওঠে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, তপন বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে মানুষকে হুমকি এবং দখলের অভিযোগও রয়েছে।