পেট্রল-ডিজ়েলে শুল্ক ছাঁটাইয়ের জেরে কত ক্ষতি স্বীকার কেন্দ্রের? স্পষ্ট করলেন অর্থমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

পেট্রল-ডিজ়েলে শুল্ক ছাঁটাইয়ের জেরে কত ক্ষতি স্বীকার কেন্দ্রের? স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

Spread the love

পিটিআই সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, পেট্রল ও ডিজ়েলের উপর থেকে শুল্ক হ্রাস করায় কেন্দ্রকে বছরে ১ লক্ষ কোটি টাকা আয় হারাতে হয়েছে। আমজনতাকে স্বস্তি দিতেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী জানান, সেই সময়ে শুল্ক না কমালে তখনই আমজনতাকে বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে হতো। তখন কেন্দ্র মূল্যবৃদ্ধির চাপ নিজে নিয়েছিল বলে জানান নির্মলা। এখন যে দাম বৃদ্ধি হচ্ছে, সেটা অয়েল মার্কেটিং কোম্পানিগুলি (OMC) করছে বলে জানান তিনি। যেহেতু OMC-গুলি অপরিশোধিত তেল কিনে তা শোধন করে বিক্রি করে, তাই উৎপাদনের খরচ এবং খুচরো বাজারের দামের পার্থক্য কমানোর চেষ্টা করা হচ্ছে সংস্থাগুলির তরফে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *