বাড়ছে দায়িত্ব, কলকাতা লিগে এই দলের কোচ হচ্ছেন মেহতাব হোসেন
কলকাতা লিগের আগে ছোট, বড় প্রতিটা দলই তাদের মধ্যে বদল আনছে। এ বার সেইরকমই কোচিংয়ে বড় বদল আনতে চলেছে খিদিরপুর স্পোর্টিং ক্লাব। তারা আসন্ন কলকাতা লিগে কোচ হিসেবে ঘোষণা করতে চলেছে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের নাম। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রিপোর্টে এমনই খবর। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে তাঁর নাম।