বিপুল আর্থিক লেনদেন, পুরসভার নিয়োগ দুর্নীতিতে রমরমা ‘কাউন্সিলার কোটা’র, ‘মাস্টারমাইন্ড’ সুজিতই, দাবি ইডির - 24 Ghanta Bangla News
Home

বিপুল আর্থিক লেনদেন, পুরসভার নিয়োগ দুর্নীতিতে রমরমা ‘কাউন্সিলার কোটা’র, ‘মাস্টারমাইন্ড’ সুজিতই, দাবি ইডির

Spread the love

কিন্তু এই কাউন্সিলার কোটা ব্যাপারটা কী রকম?

তদন্তে জানা গিয়েছে, কাউন্সিলার কোটা–তে প্রত্যেক কাউন্সিলার দু’জন ও চেয়ারম্যান পারিষদদের প্রত্যেকে পাঁচ জন প্রার্থীর নাম সুপারিশ করতেন। অর্থাৎ, বেআইনি কোটা, পুরসভার চাকরিতে অনিয়মের কোটা— যে কোটা–তে চাকরির ক্ষেত্রে বিপুল আর্থিক লেনদেন হয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারীরা জেনেছেন। ইডি–র দাবি, এ রকমই বেআইনি বা তথাকথিত কোটা–তে দক্ষিণ দমদম পুরসভার এক কর্তার স্ত্রী ও ভাই চাকরি পান এবং সেই চাকরি হয় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী ও পুরসভার নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সুজিত বসুর সুপারিশে। এই তথ্য সংক্রান্ত নথি ইডি আদালতে পেশ করেছে। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *