Donald Trump Praises PM Modi: ‘আমি মোদীর বড় ফ্যান’, ফোনে বার্তা ট্রাম্পের, বললেন ১০০ শতাংশ ভরসা করতে | Trump Praises PM Modi, Says ‘I’m a Big Fan’ During Marco Rubio’s Delhi Event, asks to Trust him 100 Percent
নয়া দিল্লি: ভারত সফরে রয়েছেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। রাজধানী দিল্লিতে চলছিল বিশেষ অনুষ্ঠানের মাঝেই হঠাৎ ফোন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভূয়সী প্রশংসা করলেন ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বললেন, ভারত তাঁর ( ট্রাম্প) উপরে ১০০ শতাংশ ভরসা করতে পারে।
নয়া দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছিল। উপস্থিত ছিলেন ভারতে মার্কিন প্রতিনিধি সার্গিও গোর, মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। অনুষ্ঠান চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আচমকাই ফোন করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীকে একজন “বন্ধু” এবং “মহান” নেতা হিসেবে অভিহিত করে তাঁর ভূয়সী প্রশংসা করেন।
কী বললেন ট্রাম্প?
ফোনের ওপ্রান্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভারতকে ভালোবাসি। তোমাকে (সার্গিও গোর) ভালো বক্তৃতা দিতে হবে আমাদের দেশের প্রতিনিধি হিসাবে। আমি শুধু সবাইকে হ্যালো বলতে চাই। আমি প্রধানমন্ত্রী মোদীকে ভালোবাসি। প্রধানমন্ত্রী মোদী অসাধারণ নেতা। ওঁ আমার বন্ধু।”
ভারতের সঙ্গে সুসম্পর্ক নিয়েও বার্তা দেন ট্রাম্প। বলেন, “ভারত আমার উপরে ১০০ শতাংশ ভরসা করতে পারে। এখানেই ফোন করবেন। আমরা ভালো কাজ করছি। রেকর্ড গড়ছি। আমাদের রেকর্ড অর্থনীতি আছে, রেকর্ড স্টক মার্কেট আছে। ভারত যা চায়, তাই আছে। আমি প্রধানমন্ত্রী মোদী খুব, খুব বড় ভক্ত।”
মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও-রও প্রশংসা করেন ট্রাম্প। বলেন, “মার্কো সবথেকে সেরা। আমাদের দেশের শ্রেষ্ঠ স্টেট সেক্রেটারি।”